লেটেস্ট নিউজ

জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ: ওপেনিংয়ে অভিষেকের ওপরই ভরসা রাখছে ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের মুখোমুখি হচ্ছে ভারত। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর টিম ইন্ডিয়ার সামনে এখন বিশাল ব্যবধানে জয়ের লক্ষ্য। নেট রান রেট বাড়াতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিকল্প নেই, তাই টানা ব্যর্থতা সত্ত্বেও ওপেনার অভিষেক শর্মার ওপরই আস্থা রাখছে ম্যানেজমেন্ট।

দলের ভারসাম্য বজায় রাখতে সঞ্জু স্যামসনকে একাদশে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে তিলক ভার্মাকে দলের বাইরে বসার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, ব্যক্তিগত কারণে ছিটকে গেছেন ফিনিশার রিঙ্কু সিং। তাঁর বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে থাকায় দেশে ফিরেছেন তিনি। রিঙ্কুর পরিবর্তে অক্ষর প্যাটেলকে খেলানোর পরিকল্পনা রয়েছে দলের।

ভারতের মতো জিম্বাবোয়ের জন্যও এটি ‘ডু অর ডাই’ ম্যাচ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে তারা চাপে রয়েছে। ফলে দুই দলের কাছেই এই ম্যাচটি সেমিফাইনালের টিকিট পাওয়ার শেষ সুযোগ। ভারতের লক্ষ্য বড় ব্যবধানে জিতে রান রেটে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে টেক্কা দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *