লেটেস্ট নিউজ

জীতু কামাল বনাম পরিচালক: শুটিং ফ্লোরে পারিশ্রমিক ও দুর্ব্যবহারের অভিযোগে তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

অভিনেতা জীতু কামালকে ঘিরে ফের উত্তপ্ত টলিপাড়া। ‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ ছবির শুটিং চলাকালীন পরিচালক সাঁইপ্রকাশ লাহিড়ীর সঙ্গে তাঁর বিবাদ চরম পর্যায়ে পৌঁছেছে। পরিচালকের অভিযোগ, জীতু শুটিংয়ে অসহযোগিতা, দুর্ব্যবহার এবং কাজ শেষ না করেই সম্পূর্ণ পারিশ্রমিক দাবি করেছেন। এই টানাপোড়েনের জেরে বাকি অংশের কাজ থমকে যাওয়ায় অভিনেতা ছবিটি ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানা গিয়েছে।

পাল্টা জবাবে ক্ষোভ উগরে দিয়েছেন জীতু কামাল। তাঁর দাবি, প্রযোজক ও পরিচালক তারিখ নিয়ে সমস্যা তৈরি করেছেন এবং তাঁকে চরম অপমান করেছেন। আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজ করবেন না জানিয়ে তিনি ইতিমদ্ধেই ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন। অসুস্থতার সময় নির্মাতাদের থেকে কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি। সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি টাকার অহংকার ত্যাগের পরামর্শ দিয়েছেন নির্মাতাদের।

অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নিতে চলেছেন জীতু কামাল। তাঁর কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে বলে তিনি দাবি করেছেন। এর আগেও টেলিভিশন ধারাবাহিকের কাজ করার সময় সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন এই অভিনেতা। পরিচালক বনাম অভিনেতার এই সংঘাত এবং আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে বিনোদন জগতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *