জীবনের শেষ সায়াহ্নে বড় ধাক্কা! হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ‘দ্বিতীয় গান্ধী’ আন্না হাজারে? – এবেলা

এবেলা ডেস্কঃ
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশের বিশিষ্ট সমাজকর্মী তথা ৮৯ বছর বয়সি আন্না হাজারে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের রালেগান সিদ্ধির একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসার সময় তাঁর শরীরে তীব্র সংক্রমণ ও জলশূন্যতা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার তাঁকে দ্রুত মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়। বর্তমানে চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে তাঁর বিশেষ চিকিৎসা চলছে। তবে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বুলেটিন প্রকাশ করা হয়নি।
দুর্নীতির বিরুদ্ধে লোকপাল আইন কার্যকরের দাবিতে ২০১১ সালে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন করে তৎকালীন ইউপিএ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন এই প্রবীণ গান্ধীাবাদী নেতা। স্বাধীন ভারতের ইতিহাসে তাঁর সেই গণআন্দোলন অন্যতম মাইলফলক হিসেবে চিহ্নিত। পরবর্তীতে ২০১৪ সালে রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘ সময় তাঁকে বড় কোনো রাজনৈতিক আন্দোলনে দেখা যায়নি। দেশের প্রবীণ এই সমাজকর্মীর আকস্মিক অসুস্থতার খবরে দেশজুড়ে তাঁর অনুগামীদের মধ্যে গভীর উৎকণ্ঠা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
