জুনিয়র ইঞ্জিনিয়ারের বেতনে ছেলের আমেরিকা সফর! সিজেপি প্রতিষ্ঠাতার বাবার বিরুদ্ধে তদন্তের দাবি! – এবেলা

জুনিয়র ইঞ্জিনিয়ারের বেতনে ছেলের আমেরিকা সফর! সিজেপি প্রতিষ্ঠাতার বাবার বিরুদ্ধে তদন্তের দাবি! – এবেলা

এবেলা ডেস্কঃ

ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আর্থিক লেনদেন ও আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন সুরাটের বিশিষ্ট আরটিআই (RTI) কর্মী অমিত তিওয়ারি।

অভিজিতের বাবা ভগবানরাও দীপক ‘মহারাষ্ট্র ইন্ডিয়াষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন’ (MIDC)-এ একজন সাধারণ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন, যাঁর মাসিক বেতন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ হাজার টাকা। আরটিআই কর্মী অমিত তিওয়ারির মূল প্রশ্ন—একজন সামান্য জুনিয়র ইঞ্জিনিয়ারের সীমিত বেতনে কীভাবে তাঁর ছেলে আমেরিকায় গিয়ে পড়াশোনা করার সুযোগ পেলেন?

বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অমিত তিওয়ারি জানান, তিনি এই বিষয়ে মোট তিনটি পৃথক সংস্থায় অভিযোগ দায়ের করেছেন:

  • আয় বহির্ভূত সম্পত্তির তদন্ত: ভগবানরাও দীপকের মোট সম্পত্তির উৎস খতিয়ে দেখতে মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
  • বেআইনি অনুদান গ্রহণ: নির্বাচন কমিশনের (ECI) কাছে সিজেপি-র বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, রাজনৈতিক দল হিসেবে যথাযথ নথিভুক্ত না হয়েও দলটি সাধারণ মানুষের কাছ থেকে অনুদান তুলছে, যা ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের চরম লঙ্ঘন।
  • জিএসটি ফাঁকির অভিযোগ: রাজ্যসভার সাংসদ কপিল সিবালের থেকে পাওয়া ১ কোটি টাকার ফান্ডের ওপর ১৮ শতাংশ জিএসটি বসানোর দাবিতে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC)-কে চিঠি দেওয়া হয়েছে।

অমিত তিওয়ারি সিজেপি-র সাম্প্রতিক আন্দোলনেরও তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্য, এনইইটি (NEET) প্রশ্নফাঁস নিয়ে আন্দোলন শুরু হলেও পরে রাজনৈতিক ফায়দা তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *