লেটেস্ট নিউজ

জেলবন্দি সুকেশের ৩০ কোটির উপহার! ট্রাফিক জ্যাম এড়াতে প্রেমিকা জ্যাকলিনকে পাঠালেন আস্ত হেলিকপ্টার – এবেলা

এবেলা ডেস্কঃ

আর্থিক তছরুপের অভিযোগে গারদের পেছনে থাকলেও প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য বিলাসবহুল উপহার পাঠাতে থামছেন না সুকেশ চন্দ্রশেখর। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নিজের ‘বেবি বম্মা’কে এবার ৩০ কোটি টাকা মূল্যের একটি কালো রঙের হেলিকপ্টার উপহার দিলেন তিনি।

মুম্বইয়ের অসহ্য ট্রাফিক জ্যামে যাতে জ্যাকলিনকে আর সময় নষ্ট করতে না হয়, সেই ভাবনা থেকেই এই মহার্ঘ উপহারের পরিকল্পনা সুকেশের। হেলিকপ্টারটির গায়ে খোদাই করা রয়েছে অভিনেত্রীর নামের আদ্যক্ষর। জেল থেকে পাঠানো একটি আবেগঘন চিঠিতে সুকেশ জানিয়েছেন, জ্যামে আটকে না থেকে প্রেমিকা যেন দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন, সেটিই তাঁর একমাত্র চাওয়া। এর আগেও জেল থেকেই জ্যাকলিনকে দামি গাড়ি ও বাড়ি উপহার দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন এই চর্চিত কনম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *