লেটেস্ট নিউজ

জেলমুক্তির পর ভাইঝির বিয়েতে মেতেছেন রাজপাল যাদব, নাচের ভিডিও ভাইরাল

চেক বাউন্স মামলায় দীর্ঘ ১১ দিন তিহাড় জেলে কাটানোর পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব। বকেয়া দেড় কোটি টাকা জমা দেওয়ার পর দিল্লি উচ্চ আদালত থেকে স্বস্তি পেয়ে তিনি উত্তরপ্রদেশের শাহজাহানপুরে নিজের পৈতৃক ভিটেয় ফিরেছেন। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি অভিনেতার ভাইঝির বিয়ের অনুষ্ঠান থাকায় বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজপালের একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে ধুতি-কুর্তা পরে আত্মীয়-পরিজন ও মহিলাদের সঙ্গে উল্লাসে নাচতে দেখা যাচ্ছে। জেল থেকে ফেরার পর অভিনেতাকে স্বাভাবিক ছন্দে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার অনুরাগীরা। কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন রাজপাল। তবে স্বস্তি মিললেও আগামী ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিকেই এখন সবার নজর।

অন্যদিকে, তিহাড় জেলে রাজপালের দিনলিপি নিয়েও চলছে জোর চর্চা। জানা গেছে, তারকা হওয়া সত্ত্বেও সেখানে সাধারণ বন্দিদের মতোই ডাল-ভাত ও রুটি খেয়ে দিন কাটাতে হয়েছে তাকে। এমনকি কড়া নিরাপত্তা ও নিয়মের কারণে বিশেষ কোনো সুবিধাও মেলেনি। জেল থেকে বেরিয়ে রাজপাল সংশোধনাগার সংস্কারের পক্ষেও মত দিয়েছেন। বর্তমানে ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি আইনি জটিলতা কাটিয়ে পুরোপুরি অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *