জেলে থেকে বেরোতেই চরম অপমান! শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে ঘিরে ধরে যা করল জনতা! – এবেলা

জেলে থেকে বেরোতেই চরম অপমান! শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে ঘিরে ধরে যা করল জনতা! – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্রেপ্তারি থেকে জামিনে মুক্ত হতেই চরম জনরোষের মুখে পড়লেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তথা তৃণমূল নেত্রী মিঠু সর্দার। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বেরোতেই স্থানীয় মহিলারা তাঁকে ঘিরে ধরে তীব্র বিক্ষোভ দেখান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি ও স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগে ফেটে পড়ে জনতা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রকাশ্য রাস্তায় ওই নেত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। কোনমতে প্রাণ বাঁচিয়ে একটি দোকানে আশ্রয় নিলেও সেখানেও চলে বিক্ষোভ ও ডিম নিক্ষেপ।

সন্দেশখালি এক নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী ও পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু সর্দার ইডি হামলার ঘটনা এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলেও ছিলেন। দিন কয়েক আগে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। তবে আইনি স্বস্তি মিললেও জনমানসের ক্ষোভ যে একটুও কমেনি, মঙ্গলবারের এই ঘটনা তা স্পষ্ট করে দিল। শেখ শাহজাহানের অনুপস্থিতিতেও তাঁর ঘনিষ্ঠদের ঘিরে স্থানীয়দের এই চড়াও হওয়া রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *