লেটেস্ট নিউজ

জোজিলা পাসে ভয়াবহ তুষারধস: মৃত ৭, বরফের নিচে চাপা একাধিক গাড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু-কাশ্মীরের জোজিলা পাসে ভয়াবহ তুষারধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শ্রীনগর-লেহ জাতীয় সড়কের জিরো পয়েন্ট ও মিনিমার্গের মধ্যবর্তী এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে। আকস্মিক এই ধসে রাস্তার ওপর থাকা প্রায় এক ডজন গাড়ি বরফের স্তূপের নিচে চাপা পড়ে যায়, যার ফলে হতাহতের এই ঘটনা ঘটে।

বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নামে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) এবং স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত পাঁচজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং পুনরায় ধস নামার আশঙ্কায় উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে। পুলিশ বর্তমানে মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি কার্গিলের জেলা শাসক ও পুলিশ সুপারকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ওই এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় বরফ সরানোর কাজ চলছে এবং স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *