জোড়া দিনে সিআইডি তলব, জমি দুর্নীতি মামলায় ফের ভবানী ভবনে অভিষেকের পিএ সুমিত – এবেলা

জোড়া দিনে সিআইডি তলব, জমি দুর্নীতি মামলায় ফের ভবানী ভবনে অভিষেকের পিএ সুমিত – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: শালবনির জমি দুর্নীতি ও প্রতারণা মামলায় টানা দ্বিতীয় দিন সিআইডি-র মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। শনিবার প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জেরার পর, রবিবার সকাল ১০টার আগেই সাদা পোশাকে ভবানী ভবনে হাজির হন তিনি।

উল্লেখ্য, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার গ্রেফতারির পরেই সুমিতের নাম প্রকাশ্যে আসে। তাঁর বিরুদ্ধে ছাব্বিশের বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলা এবং জমি কেলেঙ্কারি-সহ মোট ৪টি মামলা রয়েছে। এর আগে পুলিশ অভিষেকের কালীঘাটের বাড়িতে তল্লাশি চালালেও তাঁকে পাওয়া যায়নি, যার জেরে আদালত তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করেছিল।

পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে জমি দুর্নীতি মামলায় তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পান সুমিত। সেই নির্দেশ মেনেই পর পর দু’দিন হাজিরা দিলেন তিনি। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ক্যামাক স্ট্রিট থেকেই সমস্ত মাফিয়া রাজ নিয়ন্ত্রণ করা হত।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *