জ্ঞানেশ-বিক্ষোভে তোলপাড় দিল্লি, রাহুলের বিস্ফোরক মন্তব্যের পরই আটক প্রিয়াঙ্কাসহ শীর্ষ নেতারা! – এবেলা

জ্ঞানেশ-বিক্ষোভে তোলপাড় দিল্লি, রাহুলের বিস্ফোরক মন্তব্যের পরই আটক প্রিয়াঙ্কাসহ শীর্ষ নেতারা! – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের বিক্ষোভে তোলপাড় সৃষ্টি হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে ধরনায় বসেন বিরোধীরা। দিনভর টানটান উত্তেজনার পর সন্ধে নাগাদ আকাশবাণী ভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি বেণুগোপালসহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতা-কর্মীকে আটক করে দিল্লি পুলিশ।

আটক হওয়ার আগে রাহুল গান্ধী ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁদের সঙ্গে দেখা করছেন না নির্বাচন কমিশনার। তিনি দেশের গণতন্ত্র ধ্বংস ও ভোট চুরির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্য নির্বাচন কমিশনারকে তীব্র নিশানা করেন। অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী শীর্ষ নেতারা মিছিলে শামিল হলেও শেষ পর্যন্ত পুলিশ কড়া পদক্ষেপ করে অবস্থান ধরনা তুলে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *