লেটেস্ট নিউজ

জ্বালানি খাতে ভারতের স্বনির্ভর হওয়ার সম্ভাবনা, অনিল আগরওয়ালের বিশেষ বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এ দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে আশাপ্রকাশ করেছেন বেদান্ত গ্রুপের কর্ণধার অনিল আগরওয়াল। তাঁর মতে, ভারত প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ এবং সঠিক পরিকল্পনা থাকলে জ্বালানি খাতে স্বনির্ভর হওয়া সম্ভব। দেশের মাটির নিচে তেল, গ্যাসসহ পর্যাপ্ত খনিজ সম্পদ থাকলেও প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শিল্পপতি আগরওয়াল জানান, ভারতের প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও আমদানির ওপর অত্যধিক নির্ভরতা রয়ে গেছে। বর্তমানে খনিজ আমদানির ৬০ শতাংশই দেশীয় উৎস থেকে মেটানো সম্ভব। আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এড়াতে দেশীয় উৎপাদন ১০ থেকে ২০ গুণ বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। তাঁর দাবি, উৎপাদন বাড়লে কর্মসংস্থান ও অর্থনীতি দুই-ই শক্তিশালী হবে।

জ্বালানি সংকট মোকাবিলায় আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ‘সেলফ সার্টিফিকেশন’ ও ব্যবসায়িক স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছেন আগরওয়াল। তিনি মনে করেন, কিছু বিদেশি শক্তি ভারতকে কেবল বাজার হিসেবেই রাখতে চায়, যা দেশের অগ্রগতির অন্তরায়। ভবিষ্যৎ চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং খনি নিলাম প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা একান্ত জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *