জ্বালানি সংকটে কিস্তিমাত! পাকিস্তানের পিএসএল এখন ‘পেট্রোল শর্টেজ লিগ’ – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তান সুপার লিগ (PSL) ২০২৬ শুরুর আগেই চরম বিপর্যয়ের মুখে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে পুরো টুর্নামেন্ট এখন দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
ছয়টি শহরের বদলে খেলা হবে মাত্র লাহোর ও করাচিতে। বাতিল করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও। এই ডামাডোলে আইসল্যান্ড ক্রিকেট খোঁচা দিয়ে পিএসএল-এর নতুন নাম দিয়েছে ‘পেট্রোল শর্টেজ লিগ’, যা এখন সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে।পেশোয়ারের ক্রিকেটপ্রেমীরা প্রথমবার ম্যাচ দেখার অপেক্ষায় থাকলেও শেষ মুহূর্তে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছেন, দেশের সম্পদ বাঁচাতে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না।

