‘টক্সিক’ ছবির তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিক, যশের পকেটে ৫০ কোটি, দৌড়ে এগিয়ে কিয়ারাও – এবেলা
এবেলা ডেস্কঃ
February 22, 202612:51 pm
সুপারস্টার যশের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ নিয়ে বিনোদন জগতে উন্মাদনা তুঙ্গে। পরিচালক গীতু মোহনদাসের এই মেগা বাজেটের ছবিতে যশের পারিশ্রমিক নিয়ে জোর চর্চা চলছে। জানা গেছে, ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয়ের জন্য কন্নড় সুপারস্টার যশ নিচ্ছেন প্রায় ৫০ কোটি টাকা। প্রায় ৬০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
যশের পাশাপাশি ছবির নারী তারকাদের পারিশ্রমিকের অঙ্কও চমকপ্রদ। বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী এই প্রোজেক্টের জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন, যা দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার (১২ কোটি) তুলনায় বেশি। এছাড়া রুক্মিণী বসন্ত ৩ কোটি এবং এই ছবির মাধ্যমে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক করা তারা সুতারিয়া ও হুমা কুরেশি প্রত্যেকে ২ কোটি টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন।
বিশাল কাস্টিং সমৃদ্ধ এই ছবিতে আরও অভিনয় করছেন টোভিনো থমাস ও অক্ষয় ওবেরয় সহ একঝাঁক দেশি-বিদেশি শিল্পী। টিজার মুক্তির পর থেকেই ভক্তদের মধ্যে ছবিটিকে ঘিরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। ছবির প্রেক্ষাপট এবং তারকাদের বিপুল পারিশ্রমিক সিনেমাটিকে বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রের তালিকায় স্থান করে দিয়েছে।

