লেটেস্ট নিউজ

টমেটো কি আদেও ভারতীয়? জানলে চমকে উঠবেন আপনার রান্নাঘরের এই নিত্যপ্রয়োজনীয় সবজিগুলোর আসল ঠিকানা কোথায় – এবেলা

এবেলা ডেস্কঃ

রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ টমেটো থেকে শুরু করে কাঁচালঙ্কা—এসব ছাড়া বাঙালির ভূরিভোজ প্রায় আসাম্ভব। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিন যে সবজিগুলো আমরা পরম তৃপ্তিতে খাই, তার বেশিরভাগই আদতে ভারতীয় নয়? চমকে উঠলেও এটাই সত্যি। আমাদের রসুইঘরের এই জনপ্রিয় খাদ্য উপাদানগুলোর শেকড় লুকিয়ে আছে বিদেশের মাটিতে।

যেভাবে ভারতে এল এই সবজিগুলো

ইতিহাস বলছে, ১৬-১৭ শতাব্দীতে পর্তুগিজ ও ব্রিটিশ বণিকদের হাত ধরে এই সবজিগুলো ভারতে পা রেখেছিল। তারপর ধীরে ধীরে ভারতীয় মশলার সঙ্গে মিশে গিয়ে এগুলো আমাদের পাতে পাকাপাকি জায়গা করে নিয়েছে।

কোন সবজির আসল বাড়ি কোথায়?

  • টমেটো: এটি আমাদের দেশে এসেছিল মেক্সিকো থেকে। পর্তুগিজ ব্যবসায়ীরাই প্রথম ভারতে টমেটোর প্রচলন করেন।
  • আলু: বাঙালির প্রিয় আলু আসলে দক্ষিণ আমেরিকার পেরুভিয়ান-বলিভিয়ান আন্দিজ অঞ্চল থেকে এসেছে।
  • কাঁচালঙ্কা: ঝাল ছাড়া যাদের খাবার হজম হয় না, সেই লঙ্কার আদি নিবাসও দক্ষিণ আমেরিকা।
  • বাঁধাকপি ও ফুলকপি: মনে করা হয় এই সবজি দুটি আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ভারতে এসেছে।
  • বিট: বিটের আসল উৎস হল ইউরোপ এবং মিশরীয় অঞ্চল।

এছাড়াও বর্তমানে আমাদের ডায়েটে জনপ্রিয় হয়ে ওঠা ব্রোকলি, লেটুস, অ্যাসপারাগাস এবং সুইট কর্ন—এই সবই বিদেশি প্রজাতির সবজি হিসেবে পরিচিত। তবে বিদেশি হলেও কয়েক শতাব্দী ধরে ভারতীয় মাটিতে চাষ হতে হতে এগুলো এখন আমাদের নিজস্ব সংস্কৃতিরই অংশ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *