টাকার পাহাড় নাকি বিপদের হাতছানি? জানুন আজ লক্ষ্মী লাভ হবে কোন রাশির – এবেলা
এবেলা ডেস্কঃ
মেষ: বকেয়া টাকা ফেরত পাওয়ার যোগ থাকলেও খরচে লাগাম দিন। দাম্পত্যে বোঝাপড়া জরুরি।
বৃষ: কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত থাকলেও শরীর নিয়ে আজ বাড়তি সাবধানতা প্রয়োজন।
মিথুন: আয়ের নতুন উৎস খুলে যেতে পারে। পুরনো বিনিয়োগ থেকে বড় লাভের মুখ দেখবেন।
কর্কট: গাড়ি বা সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। পরিবারে আসবে বড় কোনো সুখবর।
সিংহ: ব্যবসায়িক অংশীদারিত্বে লাভের সুযোগ। তবে হুটহাট কোনো বড় সিদ্ধান্ত নেবেন না।
কন্যা: চাকরিজীবীদের জন্য দারুণ দিন। বিশেষ করে অনলাইন কাজে বড় কোনো ব্রেক পেতে পারেন।
তুলা: দিনভর হাড়ভাঙা খাটুনির পর আজ মিষ্টি ফল পাওয়ার সময়। মিটে যাবে পারিবারিক অশান্তি।
বৃশ্চিক: কাজের চাপে মানসিক অস্থিরতা বাড়তে পারে। তবে দিনশেষে ঘরোয়া কোনো খুশির খবর পাবেন।
ধনু: ক্যারিয়ারে পদোন্নতির আভাস। সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটানোর সুযোগ মিলবে।
মকর: সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির পাশাপাশি আজ নতুন কোনো লাভজনক প্রস্তাব পেতে পারেন।
কুম্ভ: ব্যবসার কাজে দূরে ভ্রমণের সম্ভাবনা। পরিবারের সমর্থন পেলেও স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।
মীন: আটকে থাকা কাজ দ্রুত শেষ হবে। সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি সম্পর্কের তিক্ততা দূর হবে।

