লেটেস্ট নিউজ

টাকার বিনিময়ে মানুষ শিকার! নয়ের দশকের সেই ভয়ংকর ‘স্নাইপার ট্যুরিজম’ নিয়ে এবার শুরু হলো তদন্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়ের দশকে বসনিয়া যুদ্ধের এক হাড়হিম করা অধ্যায় আবারও বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। স্রেফ বিনোদনের নেশায় সাধারণ মানুষ ও শিশুদের ওপর স্নাইপার দিয়ে গুলি চালিয়ে হত্যার সেই নারকীয় খেলার নাম ছিল ‘স্নাইপার ট্যুরিজম’। দীর্ঘ তিন দশক পর এই অমানবিক অপরাধের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

ইতালীয় সাংবাদিক এজিও গাভাজেনির আনা গুরুতর অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল। অভিযোগ অনুযায়ী, সেই সময় ইউরোপের একদল বিকৃতমনা ধনী ব্যক্তি সার্বীয় সেনাদের মোটা অঙ্কের টাকা দিত। বিনিময়ে তারা পাহাড়ের চূড়া থেকে শহরের নিরীহ নাগরিকদের ওপর নিশানা করার সুযোগ পেত। স্রেফ রোমাঞ্চের জন্য সাধারণ মানুষকে পশুর মতো শিকার করা হতো এই ‘খেলার’ নামে।

বসনিয়ার এই নৃশংস গণহত্যার শিকার পরিবারগুলো কয়েক প্রজন্ম ধরে বিচারহীনতার অন্ধকারে ছিল। দেরিতে হলেও তদন্ত শুরু হওয়ায় অপরাধীদের মুখোশ উন্মোচনের নতুন আশা দেখছেন স্বজনহারারা। মানবতার ইতিহাসে অন্যতম কলঙ্কিত এই অধ্যায়ের সঙ্গে জড়িত নরপিশাচরা কি শেষ পর্যন্ত শাস্তির আওতায় আসবে? এখন সেই দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *