টানা ৫ দিন ব্যাংক বন্ধ! চরম ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের – এবেলা
এবেলা ডেস্কঃ
কাল থেকেই টানা পাঁচ দিনের জন্য থমকে যেতে চলেছে ব্যাংক পরিষেবা। একাধিক ছুটি ও ব্যাংক ধর্মঘটের জোড়া ফলায় গ্রাহকদের চরম সমস্যার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন বন্ধ থাকছে ব্যাংক?
ছুটির তালিকা ও ধর্মঘটের সূচি অনুযায়ী ব্যাংক বন্ধের দিনগুলি হলো:
- শুক্রবার: নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো উপলক্ষে ছুটি।
- শনিবার: মাসের চতুর্থ শনিবার হওয়ায় স্বাভাবিক নিয়মেই ব্যাংক বন্ধ।
- রবিবার: সাপ্তাহিক ছুটি।
- সোমবার: সাধারণতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষে জাতীয় ছুটি।
- মঙ্গলবার: ২৭ জানুয়ারি ব্যাংক ধর্মঘট।
এটিএম পরিষেবাতেও প্রভাব
সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রাখার দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস এই ধর্মঘটের ডাক দিয়েছে। জানা গিয়েছে, এটিএম কর্মীরাও এই ধর্মঘটে সামিল হচ্ছেন। ফলে ছুটির দিনগুলোতে এটিএমে নগদ টাকার সঙ্কট দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় আর্থিক লেনদেন আজই সেরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

