টানা ৭৫ দিন কাজ করলেই নগদ ৩ হাজার টাকা! ডেঙ্গুয়াঝাড় চা বাগানের অভিনব চ্যালেঞ্জ – এবেলা

টানা ৭৫ দিন কাজ করলেই নগদ ৩ হাজার টাকা! ডেঙ্গুয়াঝাড় চা বাগানের অভিনব চ্যালেঞ্জ – এবেলা

এবেলা ডেস্কঃ

শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে ডুয়ার্সের ডেঙ্গুয়াঝাড় চা বাগান কর্তৃপক্ষ। কাজে উৎসাহ জোগাতে শুরু হয়েছে ৭৫ দিনের এক বিশেষ চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে শ্রমিকদের টানা ৭৫ দিন কাজে উপস্থিত থাকতে হবে এবং সর্বাধিক পরিমাণ চা পাতা তুলতে হবে। উপস্থিতি ও উৎপাদনের উপর ভিত্তি করেই মিলবে এই পুরস্কার।

প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী পাবেন নগদ ৩ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে ২ হাজার এবং ১ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। কর্তৃপক্ষের আশা, এই আর্থিক প্রণোদনা শ্রমিকদের অনুপস্থিতির প্রবণতা কমাবে এবং কাজের প্রতি আগ্রহ বাড়াবে। এই উদ্যোগ সফল হলে ডুয়ার্সের চা শিল্পে এক নতুন ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *