লেটেস্ট নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঙ্কার পাকিস্তানের! হতে পারে চরম শাস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তবে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নিলে চুক্তিভঙ্গের দায়ে আইসিসির কঠোর শাস্তির মুখে পড়তে পারে বাবর আজমের দল। এতে ভবিষ্যতে হাইব্রিড মডেলের দাবি তোলার সুযোগ হারানোর পাশাপাশি বড় ধরনের আর্থিক জরিমানার ঝুঁকিও রয়েছে।

আইসিসি প্রতি বছর লভ্যাংশ বাবদ পাকিস্তানকে ৩১৬ কোটি টাকা দেয়, যা বয়কটের ফলে বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই আত্মঘাতী সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সম্পূর্ণ একঘরে হয়ে পড়ার শঙ্কায় রয়েছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *