টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের বদলে নামছে স্কটল্যান্ড! – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশগ্রহণ করবে স্কটল্যান্ড। বিসিবির ওপর আইসিসির দেওয়া শর্তপূরণ না হওয়ায় কপাল খুলল স্কটিশদের। আইসিসি চেয়ারম্যান জয় শাহের আমন্ত্রণ গ্রহণ করে চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।
গ্রুপ ‘সি’-তে সরাসরি বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়ে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতমধ্যেই ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দেশ ছাড়ার প্রস্তুতি শুরু করেছে রিচি বেরিংটনের দল।

