লেটেস্ট নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটে সহজ গ্রুপে ভারত, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের নাটকীয়তা শেষে নির্ধারিত হয়েছে সুপার এইটের আটটি দল। গ্রুপ পর্বে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিলেও, নামিবিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ালিফাই করেছে পাকিস্তান। এবারের আসরে নেপাল ও স্কটল্যান্ডের মতো দলগুলো নজর কাড়লেও শেষ পর্যন্ত বড় অঘটন ছাড়াই চূড়ান্ত হয়েছে সেরা আট।

সুপার এইটে ভারত তুলনামূলক সহজ গ্রুপে স্থান পেয়েছে। গ্রুপ ‘এ’-তে টিম ইন্ডিয়ার সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে লড়বে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। ভারতের মাটিতে আয়োজিত হতে চলা গ্রুপ ‘এ’-র লড়াইয়ে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালের টিকিট পাবে।

আগামী ২২ ফেব্রুয়ারি আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন সূর্যকুমার যাদবরা। এরপর ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবোয়ে এবং ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। সবকটি ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *