টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি পাকিস্তানের! – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের এক অভিনব পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে দেশটির সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। এ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
পুরো বিশ্বকাপ বয়কট করলে আইসিসির কঠোর শাস্তি ও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সেই ঝুঁকি এড়াতে কেবল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার কৌশল নিতে পারে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারত বাদে বাকি দেশগুলোর বিপক্ষে জয় পেলে নক-আউট পর্বে পৌঁছানো সম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

