স্পোর্টস

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা, বড় ধাক্কা লঙ্কান শিবিরে

চলতি ২০২৬ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা পেসার মাথিসা পাথিরানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় বাম পায়ের কাফ মাসলে গুরুতর চোট পান তিনি। শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বুধবার আনুষ্ঠানিকভাবে পাথিরানার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই তরুণ পেসারকে আর পাওয়া যাবে না।

পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র চার বল করার পরেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন পাথিরানা। তার ওভারের বাকি অংশ সম্পন্ন করেন দাসুন শনাকা। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে পাথিরানার এই চোট লঙ্কান শিবিরের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। বর্তমানে তার বিকল্প ক্রিকেটার নির্বাচনের বিষয়ে আলোচনা চালাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

পাথিরানার এই চোট কেবল শ্রীলঙ্কা নয়, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকেও ভাবিয়ে তুলেছে। ২০২৬ সালের নিলামে ১৮ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছিল কেকেআর। আগামী মাসের শেষদিকে আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে। মেগা টুর্নামেন্টের আগে এই চোট পাথিরানার ফিটনেস এবং আইপিএলে অংশগ্রহণ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *