টি-২০ বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশের পর পাকিস্তানও কি খেলবে না? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া নিয়ে সরব হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আইসিসি-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং ক্রিকেটের বড় অংশীদার হিসেবে তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত ছিল।
টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ এখন সম্পূর্ণ অনিশ্চিত। নকভি স্পষ্ট করেছেন যে, বিশ্বকাপে দল পাঠানোর বিষয়টি পুরোপুরি পাকিস্তান সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিকল্প পরিকল্পনাও (প্ল্যান এ, বি, সি) প্রস্তুত রেখেছে পিসিবি।

