টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে অভিষেক শর্মা, উন্নতি ঈশান ও শিবম দুবের – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপে অফ-ফর্ম সত্ত্বেও আইসিসি টি-২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৮৭৭ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ৮১৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। এদিকে, দুর্দান্ত ফর্মে থাকা ঈশান কিষান তিন ধাপ এগিয়ে ৭৪২ রেটিং নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। সূর্যকুমার যাদব ষষ্ঠ এবং তিলক ভার্মা সপ্তম স্থানে রয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছেন। যদিও তার দল সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেছে। ব্যক্তিগত নৈপুণ্যে তিনি উন্নতি করলেও দলগত সাফল্যে পাকিস্তান পিছিয়ে রয়েছে।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন জিম্বাবোয়ের সিকন্দর রাজা। ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া তৃতীয় স্থানে বজায় থাকলেও, দুই ধাপ উন্নতি করে সপ্তম স্থানে উঠে এসেছেন শিবম দুবে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় অলরাউন্ডারদের এই ধারাবাহিকতা দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।

