টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস ঘিরে কালীঘাট-ঋতব্রত দ্বন্দ্বে হাইকোর্ট, ধাক্কা খেলেন অভিষেকও! – এবেলা

এবেলা ডেস্কঃ
টিএমসিপি-র (TMCP) প্রতিষ্ঠা দিবস ঘিরে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। আগামী শুক্রবারের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঠিক কে পালন করবে—কালীঘাট নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা? আসল তৃণমূল কে, তা নিয়ে প্রশ্ন উঠতেই পরিস্থিতি জটিলাকার ধারণ করেছে। মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার অনুমতি চেয়ে দু’পক্ষই আদালতের দরজায় কড়া নেড়েছে।
অন্যদিকে, আইনি ময়দানে বড় ধাক্কা পেয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে থাকা ১৬টি এফআইআর-এর (FIR) শুনানি একযোগে করার যে আর্জি কলকাতা হাইকোর্টে জানানো হয়েছিল, তা খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, মামলাগুলির বিস্তারিত তথ্য এই মুহূর্তে না থাকায় একত্রে শুনানি সম্ভব নয়। ফলে প্রতিটি মামলায় অভিষেককে আলাদাভাবেই আইনি লড়াই লড়তে হবে। প্রতিষ্ঠা দিবসের অভ্যন্তরীণ কোন্দল ও অভিষেকের আইনি ধাক্কা—এই দুই মিলিয়ে তীব্র অস্বস্তিতে জোড়াফুল শিবির।
