লেটেস্ট নিউজ

টি২০ ওয়ার্ল্ড কাপের আনন্দের মাঝেই রিঙ্কু সিংয়ের জীবনে চরম ট্র্যাজেডি – এবেলা

এবেলা ডেস্কঃ

টি২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দাপুটে জয়ের রেশ কাটতে না কাটতেই কান্নায় ভেঙে পড়লেন তারকা ব্যাটার রিঙ্কু সিং। দেশের হয়ে মাঠে যখন লড়াই চালাচ্ছিলেন রিঙ্কু, ঠিক তখনই জীবনযুদ্ধে হেরে গেলেন তাঁর প্রিয় বাবা খচন্দ্র সিং। মাঠের জয় আর জীবনের চরম পরাজয়— এই দুইয়ের টানাপোড়েনে স্তব্ধ ক্রিকেট দুনিয়া।

দীর্ঘদিন ধরেই মারণরোগ লিভার ক্যান্সারের স্টেজ ফোর-এর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন রিঙ্কুর বাবা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত কয়েকদিন ধরে ভেন্টিলেশনে থাকার পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগের দিনই বাবার আশঙ্কাজনক অবস্থার খবর পেয়েছিলেন রিঙ্কু। চেন্নাইয়ের স্টেডিয়াম থেকে তড়িঘড়ি হাসপাতালে ছুটে গিয়েছিলেন বাবাকে শেষ দেখা দেখতে। কিন্তু জাতীয় কর্তব্যের টানে ফের টিমে যোগ দেন তিনি। ভারতের জার্সিতে দলকে জেতালেও, নিজের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় অবলম্বনকে হারালেন এই কেকেআর তারকা। রিঙ্কুর ক্রিকেট ক্যারিয়ারের কঠিন দিনগুলোতে বাবার যে লড়াই ও সমর্থন ছিল, তা আজ শুধুই স্মৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *