লেটেস্ট নিউজ

টি২০ বিশ্বকাপ জয়ের আবহে বিসিসিআইয়ের কাছে অজিত আগরকরের এক বিশেষ আবদার – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা সাফল্যের ধারা বজায় রেখে ২০২৬ টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। এই আবহেই প্রধান নির্বাচক অজিত আগরকর বোর্ডকে তার কার্যকাল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছেন। এর আগেও বিসিসিআই তার মেয়াদ বৃদ্ধি করেছিল।

বর্তমানে ২০২৬ সালের জুনে আগরকরের মেয়াদ শেষ হওয়ার কথা। টি২০ ও ওয়ানডেতে ভারতের পারফরম্যান্স ঈর্ষণীয় হলেও তার অধীনে টেস্ট ক্রিকেটে দলের ভরাডুবি হয়েছে। বিশেষ করে বর্ডার-গাভাস্কার ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারা তার রেকর্ডে নেতিবাচক প্রভাব ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *