টি২০ বিশ্বকাপে কি থাকবে না পাকিস্তান? চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শাহবাজ সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। দল ঘোষণা হলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, টুর্নামেন্টে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদেশ থেকে ফিরলেই তাঁর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।
ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ বাতিল হলে আইসিসি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। নিরাপত্তা উদ্বেগের দোহাই দিয়ে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বাদ পড়ার পর পিসিবি এখন বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবছে। পাকিস্তান শেষ পর্যন্ত সরে দাঁড়ালে বিশ্ব ক্রিকেটে এক নজিরবিহীন সংকটের সৃষ্টি হতে পারে।

