লেটেস্ট নিউজ

টেক্সাসের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ আকাশ ঢাকল কালো ধোঁয়ায় – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার অন্যতম বৃহত্তম রিফাইনারি ভ্যালেরো এনার্জিতে সোমবার সন্ধ্যায় এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। টেক্সাসের পোর্ট আর্থারে অবস্থিত এই শোধনাগারে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের ঘরবাড়ি পর্যন্ত দুলে ওঠে। ঘটনার পরপরই দিগন্ত জোড়া কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।

বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জরুরি বিভাগ। বড় ধরনের বিপত্তি এড়াতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। টেক্সাস পরিবহন দফতর থেকে ওই এলাকার প্রধান সড়কগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্বস্তির বিষয় এই যে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বর্তমানে বিশেষজ্ঞ দল বাতাসের গুণমান পরীক্ষা করছে যাতে বিষাক্ত গ্যাসের ছড়িয়ে পড়া রোধ করা যায়। উল্লেখ্য যে প্রতিদিন ৪ লক্ষ ৩৫ হাজার ব্যারেল জ্বালানি উৎপাদনে সক্ষম এই বিশাল শোধনাগারে কেন এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *