ট্রাম্পের কোপ! দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫% শুল্ক বৃদ্ধি – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার বাজারে দক্ষিণ কোরিয়ার ব্যবসা এবার বড়সড় ধাক্কার মুখে। গাড়ি (Autos), কাঠ (Lumber) এবং ওষুধসহ (Pharma) একাধিক গুরুত্বপূর্ণ পণ্যের ওপর আমদানিতে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে এই শুল্কের পরিমাণ ছিল ১৫ শতাংশ, যা একধাক্কায় ১০ শতাংশ বাড়িয়ে দিলেন তিনি।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, দক্ষিণ কোরিয়ার আইনসভা আমেরিকার সঙ্গে হওয়া ঐতিহাসিক বাণিজ্য চুক্তি মানতে অস্বীকার করেছে। সিউলের এই অনড় মনোভাবের কারণেই ট্রাম্প প্রশাসন এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ও ফার্মা সেক্টর বড় ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

