লেটেস্ট নিউজ

ট্রাম্পের দাবি কি শুধুই তেলের বাজারের চাল? সরাসরি সংঘাতের পথে ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বৈঠক হয়নি বলে সাফ জানিয়ে দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ফলপ্রসূ আলোচনার’ দাবিকে ‘ভুয়ো’ ও রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন ইরানি সংসদের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে, ইজরায়েল ও আমেরিকার বর্তমান শোচনীয় অবস্থা ঢাকতেই এই মিথ্যা রটানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় গালিবাফ স্পষ্ট করেছেন, তেলের বাজার নিয়ন্ত্রণ এবং আর্থিক সুবিধা পেতেই ওয়াশিংটন এমন ভিত্তিহীন খবর ছড়াচ্ছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় কোনো দেশের মাধ্যমে আলোচনার প্রস্তাব এলেও সরাসরি কোনো সংলাপ হয়নি। গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত ইরান নতিস্বীকার করবে না।

উল্লেখ্য, এর আগে ট্রাম্প দাবি করেছিলেন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি বিদ্যুৎ পরিকাঠামোয় হামলার হুমকি স্থগিত রেখেছেন। এই খবরের জেরে বিশ্ববাজারে তেলের দাম একধাক্কায় ১০ শতাংশ কমলেও তেহরানের অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন করে উসকে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *