লেটেস্ট নিউজ

ট্রাম্পের পরোক্ষ চালে কি থামবে ইরানের পরমাণু যুদ্ধ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। সরাসরি না হলেও এবার পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের জেনেভায় যখন ইরান ও আমেরিকার দ্বিতীয় দফার বৈঠক শুরু হতে যাচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের এই চাঞ্চল্যকর দাবি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

মঙ্গলবার জেনেভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে দু’পক্ষ। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আলোচনার টেবিলে তিনি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও পুরো প্রক্রিয়ায় তাঁর পরোক্ষ হস্তক্ষেপ এবং বিশেষ ভূমিকা থাকবে। পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে ট্রাম্পের এই ‘রিমোট কন্ট্রোল’ নীতি কতটা কার্যকর হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *