লেটেস্ট নিউজ

ট্রাম্পের বিরতি পরোয়ানা নেই, ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে মরিয়া নেতানিয়াহু – এবেলা

এবেলা ডেস্কঃ

৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের কিন্তু উল্টো পথে হাঁটছেন নেতানিয়াহু। সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর এক ভিডিও বার্তায় ইজরায়েলি প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা থামলেও ইজরায়েল থামবে না। ইরান ও লেবাননের ওপর সামরিক অভিযান পূর্ণ শক্তিতে জারি রাখবে তেল আভিভ।

নেতানিয়াহুর দাবি, ইতিমধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। এমনকি সম্প্রতি ইরানের দুই পরমাণু বিজ্ঞানীকেও খতম করেছে ইজরায়েলি বাহিনী। ট্রাম্প যখন আলোচনার মাধ্যমে সমঝোতার রাস্তা খুঁজছেন, তখন নেতানিয়াহুর এই মারমুখী অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের ২৪ দিন পার হলেও ইরানকে দমানো যায়নি। উল্টো ৪০০০ কিলোমিটার দূরে ব্রিটেনের দিয়েগো গার্সিয়া দ্বীপে হামলা চালিয়ে আমেরিকাকে চমকে দিয়েছে তেহরান। একদিকে বিশ্বজুড়ে তেলের সংকট আর অন্যদিকে ইরানের পালটা মরণকামড় এড়াতেই ট্রাম্প এখন কৌশলে পিছু হটতে চাইছেন। যদিও ইরান কোনো ধরনের আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছে। ফলে হোয়াইট হাউস যুদ্ধ থামাতে চাইলেও ইজরায়েলের একগুঁয়েমি এই সংঘাতকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *