ট্রাম্পের শান্তিকমিটিতে পাকিস্তান: তীব্র আপত্তি ইজরায়েলের – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তিকমিটিতে পাকিস্তানের অন্তর্ভুক্তিতে কড়া আপত্তি জানিয়েছে ইজরায়েল। দাভোসে ‘বোর্ড অফ পিস’ সনদে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের স্বাক্ষরের পর ইজরায়েলি অর্থমন্ত্রী নীর বারকাত সাফ জানান, সন্ত্রাসবাদে মদতদাতা কোনো দেশকে এই কমিটিতে স্বাগত জানানো হবে না।
শুধু পাকিস্তান নয়, কাতার ও তুরস্কের অন্তর্ভুক্তি নিয়েও সরব হয়েছে তেল আভিভ। ইজরায়েলের দাবি, এসব দেশ হামাসের মতো জেহাদি সংগঠনকে সমর্থন করে। এদিকে, নিজ দেশেও সমালোচনার মুখে পড়েছেন শাহবাজ শরিফ; ইমরান খানের মতে, জনগণের মতামত ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।

