ট্রাম্পের শুল্ক-হুমকি তুড়ি মেরে ওড়াল ভারত, বিশ্বকে চমকে দিয়ে ৭.৪% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৫-২৬ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষায় ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশ ধরা হয়েছে। মার্কিন শুল্কবৃদ্ধির চাপ উপেক্ষা করে ভারত টানা চতুর্থবারের মতো বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে। মূলত উন্নত অভ্যন্তরীণ চাহিদা এবং মজবুত পরিকাঠামোগত সংস্কারের ওপর ভর করেই এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে দেশ।
কৃষি খাতে ভালো বর্ষার প্রভাবে রেকর্ড খাদ্যশস্য উৎপাদন ও স্থিতিশীল ব্যাঙ্কিং ব্যবস্থা অর্থনীতিকে বাড়তি গতি দিয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অনিশ্চয়তা ও বিশ্বজুড়ে চলমান বাণিজ্য সংঘাত নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে রিপোর্টে। ১ ফেব্রুয়ারি বাজেট পেশের আগে এই ‘আর্থিক রিপোর্ট কার্ড’ ভারতের শক্তিশালী ও স্থিতিশীল ভবিষ্যতের পথনির্দেশ করছে।

