লেটেস্ট নিউজ

ট্রাম্পের সময়সীমাকে চ্যালেঞ্জ ইরানের: ‘শত্রু’ ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কৌশলগত জলপথটি কেবল তাদের ‘শত্রু’ দেশগুলোর জন্য বন্ধ থাকবে, বাকি বিশ্বের জন্য চলাচলের পথ উন্মুক্ত।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার ইরানি প্রতিনিধি আলী মুসাভি জানান, বিদেশি জাহাজগুলো ইরানি কর্তৃপক্ষের সঙ্গে নিরাপত্তা সমন্বয় করলে এই পথ ব্যবহার করতে পারবে। তবে ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না। তেহরান এই পরিস্থিতির জন্য আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনকে দায়ী করে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে বিশ্ব সংস্থার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

ইরান বর্তমানে কূটনীতিকে অগ্রাধিকার দিলেও সাফ জানিয়েছে যে, আগ্রাসন বন্ধ এবং পারস্পরিক বিশ্বাস স্থাপনই সংকটের একমাত্র সমাধান। পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে তেহরান বদ্ধপরিকর হলেও মার্কিন হুমকির মুখে নিজেদের অবস্থানে অনড় তারা। ফলে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *