ট্রাম্পের হুঁশিয়ারি তুড়ি মেরে ওড়াল ভারত! রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে মস্কোর বড় ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
February 19, 202610:01 am
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ অতিরিক্ত ট্যারিফ এবং কড়া হুঁশিয়ারি কার্যত ব্যর্থ। ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করেই রাশিয়ার থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। বুধবার মস্কোয় রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত তাদের অবস্থান বদল করেছে এমনটা ভাবার কোনও কারণ নেই।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ভারতকে চাপে রাখতে একাধিক চাল চেলেছিলেন ট্রাম্প। ভারতের ওপর বাড়তি শুল্ক চাপিয়ে দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু রাশিয়ার দাবি এবং ভারতের বিদেশ মন্ত্রকের পাল্টা বক্তব্যে পরিষ্কার— দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তাই মোদী সরকারের কাছে শেষ কথা। ট্রাম্পের ‘শাস্তি’ বা ট্যারিফ ভারতের সিদ্ধান্ত বদলাতে পারেনি, যা আন্তর্জাতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
