ট্র্যাফিক পুলিশের তোলাবাজি রুখতে কন্ট্রোল রুম, কড়া ব্যবস্থার হুংকার মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

ট্র্যাফিক পুলিশের তোলাবাজি রুখতে কন্ট্রোল রুম, কড়া ব্যবস্থার হুংকার মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ট্র্যাফিক পুলিশের টাকা তোলা বা তোলাবাজি সম্পূর্ণ বন্ধ করতে এবার রাজ্যজুড়ে কড়া নজরদারি নেটওয়ার্ক এবং বিশাল কন্ট্রোল রুম তৈরি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্কের জবাবি ভাষণে তিনি জানান, পুলিশ কোথাও টাকা চাইলে বা হাত পাতলে তা জানানোর জন্য আজ, বৃহস্পতিবারই তিনটি বিশেষ হেল্পলাইন নম্বর ঘোষণা করা হবে। এর পাশাপাশি বৈধ চালান ছাড়া কয়লা, বালি, পাথর এবং পশু পরিবহণ কঠোরভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, ফরাক্কা বা কালিয়াচকে রাস্তায় কেউ টাকা তুললে তা সরাসরি কলকাতার ভবানী ভবনে বসে ডিজি দেখতে পাবেন। স্বাস্থ্য দপ্তরের মডেল অনুসরণ করে তৈরি এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুলিশি দুর্নীতি কঠোরহস্তে দমন করা হবে। একই সঙ্গে তিনি ২৫ জুলাই ক্যাগের রিপোর্ট পেশের পর দুর্নীতির অভিযোগে এফআইআর করার মতো বড় ঘোষণা করেছেন। এছাড়া জঙ্গলমহলের জন্য বিশেষ প্যাকেজ, নতুন ছ’টি ফরেন্সিক ল্যাবরেটরি নির্মাণ এবং পুলিশ কর্মীদের ভিনরাজ্যে আধুনিক প্রশিক্ষণের পাঠানোরও পরিকল্পনা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *