লেটেস্ট নিউজ

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র: নিউ ইয়র্কের আদালতে পাকিস্তানি নাগরিকের বিচার শুরু – এবেলা

এবেলা ডেস্কঃ

একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আসিফ মার্চেন্ট নামক এক পাকিস্তানি নাগরিকের বিচার শুরু হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালতে। ২০২৪ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে, মার্চেন্টের হিটলিস্টে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও অন্তর্ভুক্ত ছিল। তদন্তকারীদের মতে, রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই এই নীল নকশা তৈরি করা হয়েছিল।

মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, আসিফ মার্চেন্ট ভাড়াটে খুনি সংগ্রহের উদ্দেশ্যে নিউ ইয়র্কে বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক করে। তবে ছদ্মবেশে থাকা এফবিআই কর্মকর্তাদের সে চিনতে পারেনি এবং তাদের অগ্রিম হিসেবে ৫,০০০ ডলার প্রদান করে। আদালতের শুনানিতে ষড়যন্ত্র সংক্রান্ত ভিডিও ফুটেজও পেশ করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার একাধিক চেষ্টা চালানো হয়েছিল। ইতিপূর্বে ফ্লোরিডার গল্ফ কোর্সে হামলার চেষ্টায় অভিযুক্ত রায়ান রুথকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। গোয়েন্দাদের ধারণা, ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ নিতেই ইরান সমর্থিত এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছিল, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *