ড্রাইভিং লাইসেন্সের ফাঁদে পা দিলেই ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে, ভয়ঙ্কর প্রতারক চক্র – এবেলা
এবেলা ডেস্কঃ
ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লিঙ্কের মাধ্যমে ব্যাংক থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মহম্মদ শামিম নামে এক ফল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ধৃত ব্যক্তি বিহারের একটি বড় সাইবার অপরাধী চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে যে বিহারের মূল পান্ডাদের নির্দেশে কলকাতায় এসে এই জালিয়াতি চালাচ্ছিল শামিম। মোবাইলে পাঠানো লিঙ্কে ক্লিক করতেই কয়েক সেকেন্ডের মধ্যে গ্রাহকের টাকা উধাও হয়ে যায়। এই চক্রের বাকি সদস্যদের ধরতে বর্তমানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

