লেটেস্ট নিউজ

ঢাকায় কনকনে শীতে খুঁটিতে বেঁধে নারীর ওপর পৈশাচিক নির্যাতন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজধানী ঢাকার গুলশানে চুরির অপবাদে এক নারীকে খুঁটিতে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তীব্র শীতের সকালে ওই নারীর শরীরে বালতি বালতি জল ঢেলে উল্লাস করে একদল কট্টরপন্থী। পৈশাচিক এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনরা অন্তর্বর্তী সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভিডিও দেখে ৫ অভিযুক্তকে আটক করেছে। ধৃতদের মধ্যে স্থানীয় একটি মাদ্রাসার দুইজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছে। অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করে জানায়, পুলিশ ডাকতে দেরি হবে ভেবে তারা নিজেরাই ওই নারীকে বেঁধে ‘শাস্তি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই ঘটনায় বিচার নিশ্চিত করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *