লেটেস্ট নিউজ

তথ্য যাচাই না করেই সংসদে ভুল দাবি? অর্থমন্ত্রীকে কড়া জবাব অভিষেকের!

বাজেট বক্তৃতার পাল্টা জবাবে লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দাবি করেন, দুধ বা নোটবুকের ওপর কোনো জিএসটি নেই। অর্থমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি তথ্য তুলে ধরে জানান, শিশুদের গুঁড়ো দুধে ৫ শতাংশ এবং খাতা বা নোটবুকেও জিএসটি দিতে হয় সাধারণ মানুষকে। অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তথ্য যাচাই না করে এমন ভুল বায়ান দেওয়ায় তিনি স্তম্ভিত বলে জানান।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, অর্থমন্ত্রীর এই বক্তব্য দেশে বিরাজমান ‘দুই ভারতের’ ছবিকেই স্পষ্ট করে। একদিকে সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের চাপে পিষ্ট, অন্যদিকে সরকারের শীর্ষকর্তারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে উদাসীন। পেঁয়াজ প্রসঙ্গে অর্থমন্ত্রীর পুরোনো মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেক কটাক্ষ করেন যে, সাধারণ মানুষের সমস্যা ও বিলাসিতার মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, নির্মলা সীতারমণের মন্তব্যই তার প্রমাণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *