তিন মাসে দিল্লির বাতাসে স্বস্তির নিশ্বাস – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লি ও এনসিআর এলাকায় শুক্রবারের রেকর্ড বৃষ্টি এবং শনিবারের ঝোড়ো হাওয়ায় উধাও হয়েছে বিষাক্ত ধোঁয়াশা। শনিবার বিকেলেই বাতাসের গুণমান সূচক বা একিউআই ১৯২-এ নেমে আসে, যা রাত দশটায় আরও উন্নত হয়ে ১৬৩-তে দাঁড়ায়। সপ্তাহের শেষে দীর্ঘ সময়ের পর দিল্লির বাতাস ‘মাঝারি’ বিভাগে উন্নীত হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ভারতে শৈত্যপ্রবাহের সাথে বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দূষণ কমায় সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দিল্লি-এনসিআর থেকে ‘গ্র্যাপ থ্রি’ বিধিনিষেধ প্রত্যাহার করেছে। সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

