তীব্র গরমে ডাবের জল নাকি আখের রস, শরীর সুস্থ রাখতে কোনটি সেরা – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রচণ্ড তাপদাহে শরীরকে হাইড্রেটেড রাখতে ডাবের জল ও আখের রস উভয়ই জনপ্রিয়। ডাবের জল প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর যা রক্তচাপ নিয়ন্ত্রণ ও হজমে সহায়তা করে। এতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় এটি শরীরের ক্লান্তি দূর করতে অনন্য।
অন্যদিকে আখের রস তাৎক্ষণিক শক্তি জোগাতে কার্যকর হলেও এতে শর্করার পরিমাণ বেশি থাকে। লিভারের সুরক্ষায় এটি উপকারী হলেও ডায়াবেটিস রোগীদের সর্তক থাকা প্রয়োজন। বিশেষজ্ঞরা সুস্থ থাকতে এবং কম ক্যালোরির জন্য ডাবের জলকেই গ্রীষ্মের সেরা পানীয় হিসেবে প্রাধান্য দিচ্ছেন।

