তৃণমূলের প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেত্রী, আবেদন করলেন ‘যুবসাথী’র ভাতার জন্য
রাজ্য সরকারের নতুন ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা নিতে আবেদন করে শোরগোল ফেললেন তৃণমূলের প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেত্রী, আবেদন করলেন ‘যুবসাথী’র ভাতার জন্যসম্প্রতি গোঘাট ২ নম্বর ব্লক অফিসে গিয়ে এই প্রকল্পের ফর্ম জমা দেন তিনি। ৩৭ বছর বয়সি এই নেত্রী নিজে বেসরকারি সংস্থায় কর্মরত হলেও, তাঁর স্বামী বর্তমানে কর্মহীন। সংসারের অভাব মেটাতে সরকারি এই মাসিক ১৫০০ টাকা ভাতার সাহায্য অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেছেন।
আবেদন জমা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী উদ্যোগের মুক্তকণ্ঠে প্রশংসাও করেছেন সুদেষ্ণা দেবী। তাঁর মতে, এটি একটি রাজ্য সরকারি প্রকল্প এবং নাগরিক হিসেবে সকলেরই এই সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীর এই প্রকল্পের জন্য আবেদন করা উচিত বলে তিনি মনে করেন। এর আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ না নিলেও, বেকার ভাতার এই সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানিয়েছেন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা রাজনীতির অন্দরে অস্বস্তি বেড়েছে বিজেপি নেতৃত্বের। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে উন্নয়নের জয় হিসেবেই দেখছে। শাসক শিবিরের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা যে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, বিজেপি নেত্রীর এই পদক্ষেপই তার সবচেয়ে বড় প্রমাণ। লোকসভা নির্বাচনের মুখে দলের এক পদাধিকারীর এমন অবস্থান ও মুখ্যমন্ত্রীর প্রশংসা স্থানীয় বিজেপিকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে।

