লেটেস্ট নিউজ

তৃণমূলের শক্ত ঘাঁটি নাড়াতে রণকৌশল বদল বিজেপির! বাংলায় আসছেন নীতীন নবীন ও খোদ প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গে ঘাসফুলের শিকড় উপড়াতে মরিয়া দিল্লি। শুভেন্দু অধিকারীদের দেওয়া রিপোর্টের সঙ্গে বাস্তবের কতটা মিল রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই কলকাতায় পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। আগামী ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে ম্যারাথন বৈঠক সেরে রণনীতি সাজাবেন তিনি।

অমিত শাহ তো বটেই, তবে প্রচারের সব আলো কেড়ে নিতে ময়দানে নামছেন খোদ নরেন্দ্র মোদি। জানা গেছে, ভোটের উত্তাপ বাড়াতে উত্তর কলকাতায় বিশাল রোড শো করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, আসানসোল, দুর্গাপুর বা শিলিগুড়িতেও মোদির রোড শো হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ২৩ ও ২৯ এপ্রিলের দুই দফার ভোটের মাঝে কার্যত রাজ্যজুড়ে ঝোড়ো ইনিংস খেলতে চলেছেন নব্য-পুরাতন বিজেপি নেতৃত্ব। মোদির এই মেগা সফরের আগে গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে এসপিজি। সব ঠিক থাকলে আগামী দেড় মাসে অন্তত ১০টি জনসভা করে বাংলা জয়ের শেষ চেষ্টা চালাবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *