তৃতীয় বিয়ে করছেন আমির? ৬০-এ ফের প্রেমে মিস্টার পারফেকশনিস্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
দুই বিচ্ছেদের পর এবার বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন আমির খান। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন অভিনেতা। ৬১ বছর বয়সী আমির জানান, গৌরীর প্রতি তিনি দায়বদ্ধ এবং মানসিকভাবে তারা বিবাহিত।
বর্তমানে মুম্বইয়ে লিভ-ইন সম্পর্কে রয়েছেন এই জুটি। ৪৬ বছর বয়সী গৌরীর সঙ্গে আমিরের বয়সের ব্যবধান ১৪ বছর। এর আগে রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও, ফের আইনি স্বীকৃতির পথে হাঁটছেন অভিনেতা। এই গুঞ্জন এখন টিনসেল টাউনে তুঙ্গে।

