লেটেস্ট নিউজ

তেহরান হামলার ছক বদল? ট্রাম্পের চাঞ্চল্যকর ঘোষণায় কি ৯ এপ্রিলেই থামছে ইরান যুদ্ধ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইয়েদিওথ আহরোনথ’ এক বিস্ফোরক দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি পরিকাঠামোয় হামলা স্থগিত করার পরই জানা গেছে যে আগামী ৯ এপ্রিলের মধ্যে এই যুদ্ধ শেষ করতে চায় ওয়াশিংটন। এক অজ্ঞাতপরিচয় সরকারি কর্মকর্তার সূত্র ধরে জানানো হয়েছে যে এই লক্ষ্যমাত্রা পূরণে হাতে আর মাত্র ২১ দিন সময় রয়েছে।

পাকিস্তানে গোপন বৈঠকের প্রস্তুতি

চলতি সপ্তাহের শেষেই পাকিস্তানে আমেরিকা ও ইরানের মধ্যে হাই-প্রোফাইল বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই আলোচনার বিষয়ে ইসরায়েলকে অন্ধকারে রাখা হয়েছে বলে খবর। বিশেষ করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগের বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গালিবাফ অবশ্য ট্রাম্পের এই দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন এবং একে আর্থিক বাজারে কারচুপির চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তার আদান-প্রদান

গালিবাফ অস্বীকার করলেও সিবিএস নিউজের রিপোর্টে অন্য চিত্র উঠে এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার পাঠানো কিছু প্রস্তাব তেহরানের হাতে পৌঁছেছে। বর্তমানে ইরান সেই প্রস্তাবগুলো খতিয়ে দেখছে। যদিও সরাসরি আলোচনার কথা ইরান অস্বীকার করছে, তবুও পর্দার আড়ালে যুদ্ধের আবহ কাটাতে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *