লেটেস্ট নিউজ

তেহরানে ইজরায়েলের মিসাইল বৃষ্টি , মাঝসমুদ্রে ভেঙে পড়ল কাতারের সামরিক হেলিকপ্টার – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের প্রত্যাঘাতের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত। আজ রবিবার সকালে ইরানের রাজধানী তেহরানে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। ইজরায়েলি সেনার দাবি, তেহরানে থাকা জঙ্গি পরিকাঠামো ধ্বংস করতেই এই অভিযান।

অন্যদিকে পারস্য উপসাগরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল কাতারের একটি সামরিক হেলিকপ্টার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, যান্ত্রিক গোলযোগের জেরে হেলিকপ্টারটি সমুদ্রের উপকূলের কাছে ভেঙে পড়েছে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চললেও কতজন আরোহী ছিলেন তা এখনও স্পষ্ট নয়।

এদিকে আমেরিকার প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানি সেনা জানিয়েছে, তাদের পারমাণবিক কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যের জল ও শক্তি পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। হোর্মুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেই এই যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *